Pages

Monday, November 16, 2015

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ১৭ নভেম্বর ২০১৫


অদ্য ১৭ নভেম্বর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৯টা ৩০ মিনিট হতে ১০টা ১৫ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ ফুলবাড়ী বিওপি সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য ফুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ফুলবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন ফুলবাড়ী বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আলাউদ্দিন। বর্ণিত সভায় মোঃ আবুল কাশেম ৬নং ওয়াড ইউপি সদস্য কুড়ালকাছি ইউনিয়ন পরিষদ, মুক্তিযোদ্ধা মোঃ মতিয়ার রহমান এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ১৩০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।