১। অদ্য ১৪ নভেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০২ টা ৩০
মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা মাঠ হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৭৫,০০০/- (পচাত্তর হাজার) টাকা মাত্র ।
২। অদ্য ১৪
নভেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের
ঈশ্বরচন্দ্রপুর মাঠ হতে ২৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য
৪০,৫০০/- (পচাত্তর হাজার) টাকা মাত্র ।
৩। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,১৫,৫০০/- (এক লক্ষ হাজার পনের হাজার পাঁচশত)
টাকা মাত্র।
