Pages

Wednesday, November 25, 2015

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৬ নভেম্বর ২০১৫



১। অদ্য ২৬ নভেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ১২ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া মাঠ হতে ৫৯২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ২,৩৬,৮০০/- (দুই লক্ষ ছত্রিশ হাজার আটশত) টাকা মাত্র।

২। অদ্য ২৬ নভেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মির্জা ওয়াজেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মানিকপুর গ্রামের রাজা বান্দাল মাঠ হতে ১১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৪৬,০০০/- (ছেচল্লিশ হাজার) টাকা মাত্র।

৩। অদ্য ২৬ নভেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জাহাজপোতা গ্রামের জাহাজপোতা মাঠের মধ্যে হতে ২৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৩৭,৫০০/- ( সাইত্রিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।

৪। অদ্য ২৬ নভেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ হামিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার বেনীপুর গ্রামের বেনীপুর ডিসপোট মাঠ হতে ২২ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৩৩,০০০/- (তেত্রিশ হাজার) টাকা মাত্র।


৫। অদ্য ২৬ নভেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০৪ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির টহল কমান্ডার নায়েক মান্নান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মাইলবাড়ীয়া গ্রামের মাইলবাড়ীয়া মাঠের মধ্যে হতে ৪৬ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৬৯,০০০/- (উনসত্তর হাজার) টাকা মাত্র।

৬। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৪,২২,৩০০/-(চার লক্ষ বাইশ হাজার তিনশত) টাকা মাত্র।