১। অদ্য ২৩ নভেম্বর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ১১ টা ৩০
মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির
টহল কমান্ডার সুবেদার মোঃ শফিকুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের হেলেন্চা পাড়া হতে ০১ জন ধৃত আসামীসহ {মোঃ
বজুলুর রহমান(৪০), পিতা-মৃত আমির হোসেন, গ্রাম-সাখারিয়া (পিচমোড়),পোঃ+থানা-জীবননগর,
জেলা-চূয়াডাংগা} ৭০০ গ্রাম গাঁজা এবং ০১ টি পুরাতন বাইসাইকেল আটক করতে সক্ষম হয়,
যার আনুমানিক মুল্য ৪,৪৫০/- (চার হাজার চারশত পঞ্চাশ) টাকা মাত্র। আটককৃত আসামী
এবং মালামাল জীবননগর থানায় সোর্পদ করা হয়েছে, যার মামলা নম্বর ২১ তারিখ ২৩ নভেম্বর ২০১৫ ধারা ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২২(ঘ)।
২। অদ্য ২৩ নভেম্বর ২০১৫ তারিখ ভোর আনুমানিক ০৫ টা ৩০
মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির
টহল কমান্ডার হাবিল মোঃ আব্দুল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের চালতেগাড়ী মাঠ হতে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৮,০০০/- (আট হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ২৩ নভেম্বর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ০৭ টা ৪৫
মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির
টহল কমান্ডার নায়েক মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার জাহাজপোতা গ্রামের জাহাজপোতা আমবাগান হতে ১৯ বোতল ভারতীয়
ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৭,৬০০/- (সাত হাজার ছয়শত) টাকা
মাত্র।
