অদ্য
১৬ নভেম্বর ২০১৫ তারিখ সকাল ০৮.০০ ঘটিকার সময় ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, চুয়াডাংগার তত্ত্বাবধানে শরিয়তপুর জেলার ৮৮
তম ব্যাচে রিক্রুটিং চলাকালে প্রকৃত প্রার্থী জিডি নম্বর ৮৮ জিডি -৪৯০০০৪ অপু হাওলাদার
এর পরিবর্তে ভূয়া পরীক্ষার্থী আল আমীন(২০), পিতা-রুহুল আমীন, গ্রাম-নীলকন্ঠপুর, পোঃ-
ফতেপুর, থানা-কালিগঞ্জ, জেলা-সাতক্ষিরা চুড়ান্ত লিখিত পরীক্ষায় এবং প্রকৃত প্রার্থী জিডি নম্বর ৮৮ জিডি-৪৯০০০৫ আবীর চন্দ্র দাস এর পরিবর্তে
গত ১৫ নভেম্বর ২০১৫ ভূয়া প্রার্থী আল আমিন (১৯) পিতা- রুহুল আমিন, গ্রাম পঞ্চকাঠি,
পোঃ স্বরুপকাঠি, থানা শরিয়তপুর সদর, জেলাঃ শরিয়তপুর প্রাথমিক মেডিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ
করে। অদ্য ১৬ নভেম্বর ২০১৫ তারিখে লিখিত পরীক্ষায় অংশগ্রহন করার সময় বিষয়টি গোচরীভুত
হয়। প্রকৃত প্রার্থীগণ মোটা অংকের টাকার লোভ দেখিয়ে চূড়ান্ত লিখিত পরীক্ষায় এবং প্রাথমিক
মেডিক্যালে নির্বাচিত হওয়ার জন্য ভূয়া প্রার্থী নিয়োগ করে। বিজিবিতে রিক্রুট ভর্তি
পরীক্ষায় জালিয়াতির দায়ে ধৃত আসামী-(১)
আবীর চন্দ্র দাস (১৯) পিতা- অতুল চন্দ্র দাস, গ্রাম-পঞ্চকাঠি, পোঃ-স্বরুপকাঠি, থানা-শরীয়তপুর
সদর, জেলা-শরীয়তপুর (২) আল আমীন(২০) পিতা-রুহুল আমীন, গ্রাম-নীলকন্ঠপুর, পোঃ- ফতেপুর,
থানা-কালিগঞ্জ, জেলা-সাতক্ষীরাকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মামলাসহ চুয়াডাংগা সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক আসামী- (১) আল আমিন (১৯), পিতা-
মোঃ রুহুল আমীন, গ্রাম-পঞ্চকাঠি, পোঃ-স্বরুপকাঠি, থানা-শরীয়তপুর সদর, জেলা-শরীয়তপুর
(২) অপু হাওলাদার(২০), পিতা-করিম হাওলাদার, গ্রাম-স্বর্ণঘোষ, পোঃ-রাজগঞ্জ, থানা-শরীয়তপুর
সদর, জেলা-শরীয়তপুরকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চুয়াডাংগা সদর থানায় মামলা দায়ের করা
হয়েছে । এছাড়া
বিজিবিতে লোক ভর্তির সময় এ ধরনের পরীক্ষা জালিয়াতি এবং
ভূয়া দালাল
চক্রের নিকট হতে সাবধানতা অবলম্বন এর জন্য সকলকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করা হলো।