অদ্য ২১ নভেম্বর ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৩টা
৩০মিনিট হতে ০৪টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মুন্সিপুর
বিওপি সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং
অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য মুন্সিপুর
বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মুন্সিপুর মাঝপাড়া নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও
গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায়
বক্তব্য প্রদান করেন মুন্সিপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ নাজমুল হক। বর্ণিত
সভায় মোঃ খলিলুর রহমান ভুইয়া চেয়ারম্যান কার্পাসডাংগা ইউনিয়ন পরিষদ, মোঃ শফিকুল
ইসলাম ইমাম মুন্সিপুর জামে মসজিদ এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন।
উক্ত সভায় আনুমানিক ১২০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।