অদ্য ২৮ নভেম্বর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ১১টা
হতে বিকাল ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ আনন্দবাস বিওপি
সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে
সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য আনন্দবাস বিওপির
দায়িত্বপূর্ণ এলাকায় আনন্দবাস গাজনতলা মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও
গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায়
বক্তব্য প্রদান করেন আনন্দবাস বিওপি কমান্ডার হাবিলদার মোঃ গিয়াস উদ্দিন । বর্ণিত
সভায় মোঃ আনোয়ার হোসেন মেম্বার ৭নং ওয়ার্ড, মোঃ সুনাল ৮ নং ওয়ার্ড, মোঃ রহমান আলী
শিক্ষক আনন্দবাস সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য
দেন। উক্ত সভায় আনুমানিক ১২০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
