Pages

Tuesday, May 17, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৮ মে ২০১৬



১।   অদ্য ১৮ মে ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাগুড়া জেলার মাগুড়া সদর থানার মাগুড়া গ্রামের মাগুড়া পাকা রাস্তার উপর হতে ৮০ কেজি ভারতীয় কারেন্ট জাল, ২০৯ কেজি পলিথিন এবং ১০০০০ হাজার পিস ওয়ান টাইম প্লেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫,১৪,৫০০/- (পাঁচ লক্ষ চৌদ্দ হাজার পাঁচশত) টাকা মাত্র।


২।   অদ্য ১৮ মে ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার উথলী গ্রামের উথলী পাকা রাস্তার উপর হতে ৪৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৮,৪০০/-(আঠার হাজার চারশত) টাকা মাত্র।


৩। অদ্য ১৮ মে ২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ লুঃফর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মানিকপুর গ্রামের মানিকপুর মাঠ হতে ৮২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩২,৮০০/- (বত্রিশ হাজার আটশত) টাকা মাত্র।


৪।   উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৫,৬৫,৭০০/- (পাঁচ লক্ষ পয়ষট্টি হাজার সাতশত) টাকা মাত্র।