Pages

Monday, May 30, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ৩১ মে ২০১৬



১।   অদ্য ৩১ মে ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হারদারপাড়া গ্রামের শিংনগর হালদারপাড়া মাঠ ০১ জন ধৃত আসামীসহ {মোঃ আতিয়ার রহমান (৪৫), পিতা-আবুল কাশেম, গ্রাম-রাঙ্গেরপোতা, থানা+জেলা-চুয়াডাংগা} হতে ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৪,০০০/-(চৌদ্দ হাজার) টাকা মাত্র। আটককৃত আসামী এবং মালামাল জীবননগর থানায় সোর্পদ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
২।   অদ্য ৩১ মে ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার কালিগঞ্জ পাকা রাস্তার উপর হতে ৭১ টি ভারতীয় উন্নতমানের থ্রী-পিচ এবং ৪৪৫ কেজি পলিথিন আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬,৪৮,৫০০/- (ছয় লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।
৩।   অদ্য ৩১ মে ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মাধবখালী গ্রামের মাধবখালী আমবাগান হতে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৯,৬০০/-(নয় হাজার ছয়শত) টাকা মাত্র।
৪।   অদ্য ৩১ মে ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসলাম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ হতে ১৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৫২,০০০/-(বাহান্ন হাজার) টাকা মাত্র।
৫।   অদ্য ৩১ মে ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ ওহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পিরপুরকুল্লা গ্রামের পিরপুরকুল্লা মাঠ হতে ৭০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,০৫,০০০/-(এক লক্ষ পাঁচ হাজার) টাকা মাত্র।
৬।   উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৮,২৯,৫০০/- (আট লক্ষ উনত্রিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।