১। অদ্য ২৫ মে ২০১৬ তারিখ রাত
আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার জীবননগর থানার মাধবখালী গ্রামের মাধবখালী মাঠ আমবাগান হতে ৪৮ বোতল ভারতীয় মদ
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭২,০০০/- (বাহাত্তর হাজার) টাকা মাত্র।
২। অদ্য ২৫ মে ২০১৬ তারিখ রাত
আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির
টহল কমান্ডার নায়েক নাজমুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা
থানার ফুলবাড়ী গ্রামের ফুলবাড়ী মাঠ হতে ৬০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূ্ল্য ৯০,০০০/- (নব্বই হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ২৫ মে ২০১৬ তারিখ রাত
আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ সিরাজ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা মাঠ হতে ৬১ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৪,৪০০/- (চব্বিশ হাজার চারশত) টাকা মাত্র।
৪। উপরে
উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ১,৮৬,৪০০/-(এক লক্ষ ছিয়াশি হাজার চারশত) টাকা
মাত্র।


