১। অদ্য ১২ মে ২০১৬
তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের কালিগঞ্জ পাকা রাস্তার উপর হতে
১৪৯২ টি বিভিন্ন প্রকার ভারতীয় দরজার কবজা এবং তালাবাচি আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ৯৪,৫৬০/- (চুরানব্বই হাজার পাঁচশত ষাট) টাকা মাত্র।
২। অদ্য ১২ মে
২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পিরপুরকুল্লা গ্রামের পিরপুরকুল্লা
মাঠ হতে ১০০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৫০,০০০/-(এক
লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মাত্র।
৩। উপরে
উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ২,৪৪,৫৬০ /- (দু্ই লক্ষ চুয়াল্লিশ হাজার
পাঁচশত ষাট) টাকা মাত্র।

