১। অদ্য ১৫ মে ২০১৬
তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের কালিগঞ্জ পাকা রাস্তার উপর
হতে ৮৬ টি ট্রাক্টরের খুচরা যন্ত্রাংশ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫,০৮,৫০০/-
(পাঁচ লক্ষ আট হাজার পাঁচশত) টাকা মাত্র।
২। অদ্য ১৫ মে ২০১৬
তারিখ রাত আনুমানিক ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
আনন্দবাস বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল কুদ্দুস সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার আটকবর গ্রামের আটকবর মাঠ হতে ৭৫
বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,১২,৫০০/- (এক লক্ষ বার হাজার
পাঁচশত) টাকা মাত্র।
৩। অদ্য ১৫ মে ২০১৬
তারিখ রাত আনুমানিক ০২ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল মতিন সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জাহাজপোতা গ্রামের জাহাজপোতা
মাঠ হতে ১০৩ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৫৪,৫০০/- (এক
লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশত) টাকা মাত্র।
৪। উপরে
উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৭,৭৫,৫০০/- (সাত লক্ষ পাঁচাত্তর হাজার পাঁবশত)
টাকা মাত্র।

