Pages

Sunday, May 22, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৩ মে ২০১৬



১।   অদ্য ২৩ মে ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসলাম উদ্দিন  সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কামারপাড়া গ্রামের কামারপাড়া মাঠ হতে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৪,০০০/- (চব্বিশ হাজার) টাকা মাত্র।

২।   অদ্য ২৩ মে ২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পরানপুর গ্রামের পরানপুর বেল মাঠপাড়া হতে ৩৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৫৮,০০০/-(এক লক্ষ আটান্ন হাজার) টাকা মাত্র।

৩।  উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ১,৮২,০০০/- (এক লক্ষ বিরাশি হাজার) টাকা মাত্র।