Pages

Sunday, May 29, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ৩০ মে ২০১৬



১।   অদ্য ৩০ মে ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ওয়াজেদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জগন্নাথপুর গ্রামের শিবনগর আমবাগান হতে ৯৬ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৪৪,০০০/- (এক লক্ষ চুয়াল্লিশ হাজার) টাকা মাত্র।

২।   অদ্য ৩০ মে ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ছয়ঘরিয়া গ্রামের ছয়ঘরিয়া মাঠ হতে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৯,২০০/- (উনিশ হাজার দু্ইশত) টাকা মাত্র।

৩।  উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ১,৬৩,২০০/- (এক লক্ষ তেষট্টি হাজার দুইশত) টাকা মাত্র।