Pages

Saturday, May 21, 2016

সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কিত মত বিনিময় সভা ২১ মে ২০১৬


অদ্য  ২১ মে ২০১৬ তারিখ আনুমানিক বিকাল ০৫টা ৩০ মিনিট হতে ০৬ টা ৩০ মিনিট পর্যন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চুয়াডাংগা জেলার জীবননগর থানার অন্তর্গত গয়েশপুর হাই স্কুল মাঠে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক পরিচালক মোহাম্মদ আমির মজিদ। এছাড়াও বর্ণিত মত বিনিময় সভায় জীবননগর উপজেলা চেয়ারম্যান জনাব আবু মোঃ লতিফ (অমল), জীবননগর থানার এসআই মোঃ একরাম হোসেন, ৪নং সীমান্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, গয়েশপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হারুন-অর-রশিদ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কে আলোচনা করা হয়। উক্ত মত বিনিময় সভায় এলাকার সর্ব স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন