Pages

Thursday, May 26, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৭ মে ২০১৬



১।   অদ্য ২৭ মে ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসলাম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর গ্রামের পাকা রাস্তার উপর হতে ০২ জন পলাতক আসামী {১। মোঃ মিলন (৩৫), পিতা-এরেন চৌকিদার এবং ২। মোঃ ওদু(২৮), পিতা-মহির উভয়ের গ্রাম-ছয়ঘরিয়া বাগান পাড়া, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা} ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৪০ বোতল ভারতীয় মদ এবং ০১ টি ব্যাটারী চালিত অটোভ্যান আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,২৪,০০০/- (এক লক্ষ চব্বিশ হাজার) টাকা মাত্র।


২।   অদ্য ২৭ মে ২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুর বারিক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া মাঠ হতে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৯,৬০০/- (নয় হাজার ছয়শত) টাকা মাত্র।


৩।  উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ১,৩৩,৬০০/- (এক লক্ষ তেত্রিশ হাজার ছয়শত) টাকা মাত্র।