Pages

Thursday, May 12, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৩ মে ২০১৬



১।   অদ্য ১৩ মে ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ শফিউল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার দর্শনা গ্রামের দর্শনা হোল্ড ষ্টেশন হতে ৩০ টি শার্ট  পিচ, ১৪ টি উন্নতমানের শাড়ী এবং ০৬ টি সীল্ক শাড়ী আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৩৫,০০০/- (এক লক্ষ পঁয়ত্রিশ হাজার) টাকা মাত্র।
২।   অদ্য ১৩ মে ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪ টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার শিংনগর গ্রামের শিংনগর মাঠ হতে ১৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭,২০০/-(সাত হাজার দুইশত) টাকা মাত্র। 
৩।  উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ১,৪২,২০০ /- (এক লক্ষ বিয়াল্লিশ হাজার দুইশত) টাকা মাত্র।