Pages

Saturday, May 28, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৯ মে ২০১৬



১।   অদ্য ২৯ মে ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার শিংনগর গ্রামের শিংনগর মাঠ হতে ৭১ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৮,৪০০/- (আটাশ হাজার চারশত) টাকা মাত্র।

২।   অদ্য ২৯ মে ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুর বারিক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া মাঠ হতে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৮,০০০/- (আটাশ হাজার) টাকা মাত্র।

৩।  অদ্য ২৯ মে ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুর বারিক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ হতে ৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৮,০০০/- (আটার হাজার) টাকা মাত্র।

৪।   উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৭৪,৪০০/- (চুয়াত্তর হাজার চারশত) টাকা মাত্র।