Pages

Monday, April 27, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৮ এপ্রিল ২০১৫



১। অদ্য ২৮ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৩ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃমিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মনোহরপুর গ্রামের মনোহরপুর মাঠ হতে ৫০৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,০১,৬০০/-(দুই লক্ষ এক  হাজার ছয়শত) টাকা মাত্র।

২। অদ্য ২৮ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৩ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার জয়পুর গ্রামের তারানগর মাঠ হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা মাত্র।

৩। অদ্য ২৮ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার সন্তোষপুর গ্রামের সন্তোষপুর মাঠ হতে ৮৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৩,৬০০/-(তেত্রিশ হাজার ছয়শত) টাকা মাত্র।

৪।  উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২,৬৫,২০০/-(দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুইশত) টাকা মাত্র।