১। গত ১৯
এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক দুপুর ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার কেয়াবাগান গ্রামের কেয়াবাগান হতে ৩০০০টি ভারতীয় Minipress Tab এবং ১৮০০০টি ভারতীয় Gardenal Tab আটক করতে সক্ষম হয়,
যার আনুমানিক মূল্য ১,৪৯,৫৮০/-(এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার পাঁচশত আশি) টাকা মাত্র ।
২। গত ১৯
এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক বিকের ০৪ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ নাজমুল
হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার শিংনগর গ্রামের
শিংনগর মাঠ হতে ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৮,০০০/-(আটচল্লিশ
হাজার) টাকা মাত্র ।
৩। গত ১৯
এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক রাত ১১ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শাহ আলম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর
ঈদগাহ মাঠ হতে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০২ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়,
যার আনুমানিক মূল্য ২৩,০০০/-(তেইশ হাজার) টাকা মাত্র ।
৪। গত ১৯
এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক রাত ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ নাজমুল হক সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার চুয়াডাংগা থানার রাংগেরপোতা গ্রামের রাংগেরপোতা
পাঁকা রাস্তার উপর হতে ০১ জন পলাতক আসামীসহ {মোঃ আবুল কালাম(৩৭), পিতা-মৃত সোবহান
বাংগাল, গ্রাম-উথলী মাঝপাড়া(তেতুলতলা), থানা-জীবননগর, জেলা-চুয়াডাংগা} ১৫ বোতল ভারতীয়
ফেন্সিডিল এবং ০১টি ডিসকভার মোটর সাইকেল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,০৬,০০০/-(দুই
লক্ষ ছয় হাজার) টাকা মাত্র।
৫। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৪,২৬,৫৮০/-(চার লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশত
আশি) টাকা মাত্র।