Pages

Wednesday, April 29, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ৩০ এপ্রিল ২০১৫



১। গত ২৯ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক দুপুর ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ নাজমুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার উথলী আমতলা গ্রামের উথলী আমতলা নামক স্থান হতে ০১জন পলাতক আসামীসহ (মোঃ নাজিম(২৮), পিতা- তারু মিয়া, গ্রাম- আকন্দবাড়ীয়া স্কুলপাড়া, থানা+জেলা- চুয়াডাংগা) ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০১টি ভারতীয় টিভিএস মোটর সাইকেল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৮৪,০০০/-(এক লক্ষ চুরাশি হাজার) টাকা মাত্র।
২। গত ২৯ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক সন্ধ্যা ০৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ নাজমুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার চুয়াডাংগা থানার রাংগেরপোতা গ্রামের রাংগেরপোতা বাঁশঝাড় হতে ৬৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,৬৮,৮০০/-(দুই লক্ষ আটষট্টি হাজার আটশত) টাকা মাত্র।

৩। গত ২৯ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৮ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মানিকপুর গ্রামের মানিকপুর মাঠ হতে ২৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১০,৪০০/-(দশ হাজার চারশত) টাকা মাত্র।

৪। অদ্য ৩০ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১ টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ অহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জাহাজপোতা গ্রামের ঈদগাহ মাঠ হতে ১৮৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭৪,০০০/-(চুয়াত্তর হাজার) টাকা মাত্র।

৫। অদ্য ৩০ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৩ টার গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল মতিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মাধবখালী গ্রামের মাধবখালী মাঠ হতে ৪৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭২,০০০/-(বায়াত্তর হাজার) টাকা মাত্র।
৬। অদ্য ৩০ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১১ টা ৩০ গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনীপুর বিওপির টহল কমান্ডার নায়েক শ্রী বীরেন্দ্রনাথ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার নবদূর্গাপুর গ্রামের নবদূর্গাপুর মাঠ হতে ০৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬,০০০/-(ছয় হাজার) টাকা মাত্র (ছবি সংযুক্ত)।

৭।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৬,১৫,২০০/-(ছয় লক্ষ পনের হাজার দুইশত) টাকা মাত্র।