Pages

Monday, April 13, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযানঃ ১৪ এপ্রিল ২০১৫



গত ১৩ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৫ টা ১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাঘাডাংগা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোর্শেদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বাঘাডাংগা নামক স্থান হতে ০১ জন ধৃত আসামীসহ {মোঃ ওয়াসিম আকরাম (১৮), পিতা-মোঃ ওয়াজেদ আলী, গ্রাম-বাঘাডাংগা, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ} ০৯টি ভারতীয় শাড়ী, ০১টি পেটিকোট, ০২টি ব্লাউজ, ০২টি ফুলহাতা শার্ট, ২০ প্যাকেট রাজা বিড়ি, ০২টি মোবাইল সেট, ০২ টি ব্যাগ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৩,২০০/-(তের হাজার দুইশত) টাকা মাত্র । আটককৃত আসামী ও মালামাল মহেশপুর থানায় জমা করা হয়েছে।