১। গত ১৬
এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জে লার জীবননগর থানার জীবননগর গ্রামের পাঁকা রাস্তার
উপর হতে ১৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫,৬০০/-(পাঁচ
হাজার ছয়শত) টাকা মাত্র।
২। অদ্য ১৭
এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ নাজমুল
হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার চুয়াডাংগা থানার রাঙ্গেরপোতা গ্রামের খররাঙ্গেরপোতা
নামক স্থান হতে ৫০২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,০০,৮০০/-(দুই
লক্ষ আটশত) টাকা মাত্র ।
৩। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২,০৬,৪০০/-(দুই লক্ষ ছয় হাজার চারশত)
টাকা মাত্র।