Pages

Friday, April 24, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযানঃ ২৫ এপ্রিল ২০১৫



১।   গত ২৪ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক সন্ধ্যা ০৭ টা ১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেদেনীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সামসুল আরেফিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মেদেনীপুর গ্রামের মেদেনীপুর পাকা রাস্তার উপর হতে ১০০০ টি ভারতীয় DEXEN ট্যাবলেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১০,০০০/-(দশ হাজার) টাকা মাত্র। 

২। গত ২৪ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৮ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মির্জা ওয়াজেদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ফুলবাড়ী গ্রামের ফুলবাড়ী মাঠ হতে ৪৯ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭৩,৫০০/-(তিহাত্তর হাজার পাঁচশত) টাকা মাত্র।
৩। গত ২৪ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক রাত ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার জীবননগর গ্রামের জীবননগর বিজিবি চেক পোষ্ট হতে ৩০০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,২০,০০০/-(এক লক্ষ বিশ  হাজার) টাকা মাত্র।   
     
৪। গত ২৪ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক রাত ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ খোরশেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের গয়েশপুর উত্তরপাড়া মাঠ হতে ০৬ বোতল ভারতীয় মদ এবং ০৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১০,৬০০/-(দশ হাজার ছয়শত) টাকা মাত্র।
৫। অদ্য ২৫ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৪টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্রীনাথপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ বাবুল শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া মাঠ হতে ৪৮ বোতল ভারতীয় মদ  আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭২,০০০/-(বায়াত্তর হাজার) টাকা মাত্র।

৬।  উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২,৮৬,১০০/-(দুই লক্ষ ছিয়াশি হাজার একশত) টাকা মাত্র।