অদ্য ২২ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০৩০ ঘটিকা হতে ১১৩০ ঘটিকা পর্যন্ত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ দর্শন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে মেইন পিলার ৭৬ এর নিকট চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার দর্শনা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (জিআর ৭৩৯৯৯৮ মানচিত্র ৭৯/এ-১৫) বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায় প্রতিপক্ষ ১১৩ বিএসএফ ব্যাটালিয়ন এর সাথে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামান, বিজিবিএম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট সুরেশ কুমার। এছাড়া আরও উপস্থিত ছিলেন দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ রবিউল ইসলাম এবং প্রতিপক্ষ ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর বরেন্দ্র কুমার। বর্ণিত পতাকা বৈঠকে সমন্বিত টহল, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারেও বৈঠকে আলোচনা হয় । পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।
