১। গত ১১
এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক দুপুর ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের মেদেনীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সামছুল আরেফিন
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হরিহরনগর গ্রামের হরিহরনগর
বাজার পাকাঁ রাস্তার উপর হতে ০১ জন পলাতক আসামীসহ {মোঃ সবুজ মিয়া(২২), পিতা-মোঃ
আব্দুর রহিম, গ্রাম-দাওনগর, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ} ৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৮,০০০/-। (আটত্রিশ হাজার) টাকা মাত্র ।
২। অদ্য ১২ এপ্রিল
২০১৫ তারিখ আনুমানিক রাত ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মাধবখালী গ্রামের মাধবখালী মাঠ
হতে ২২ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৩,০০০/-(তেত্রিশ হাজার)
টাকা মাত্র ।
৩। অদ্য ১২
এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর
তালতলা হতে ৩৯০টি ভারতীয় ওনাগ্রা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১১,৭০০/-(এগারো
হাজার সাতশত) টাকা মাত্র ।
