১। অদ্য ৩০ এপ্রিল ২০১৫ তারিখ বিকেল ০৫ টা হতে ০৫
টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের অধীনস্থ জগন্নাথপুর বিওপির দায়িত্ব পূর্ণ এলাকায় হুদাপাড়া সরকারী
প্রাথমিক বিদ্যালয়ে সীমান্তে হত্যা বন্ধে জনগনের করণীয়, চোরাচালান প্রতিরোধ, নারী
ও শিশু পাচার রোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কে জনসচেতনতা মূলক মত বিনিময় সভা
অুনষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য প্রদান করেন মুজিবনগর কোম্পানী কমান্ডার সুবেদার
মোঃ আবু তাহের। বর্ণিত সভায় কার্পাসডাংগা ৮নং ওয়ার্ড মেম্বার মোঃ আইয়ুব আলী,
হুদাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন, সহকারী
শিক্ষক মোঃ আব্দুস সামাদসহ আনুমানিক ২০০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত
ছিলেন।