Pages

Sunday, April 12, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযানঃ ১৩ এপ্রিল ২০১৫



১।   গত ১২ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক রাত ১১ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কুসুমপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আবুল বাশার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পিপলবাড়ীয়া গ্রামের পিপলবাড়ীয়া মাঠ হতে ৪০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬০,০০০/- (ষাট হাজার) টাকা মাত্র ।

২।   অদ্য ১৩ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার নতুনপাড়া গ্রামের নতুনপাড়া দত্তর বাগান মাঠ হতে ১২ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৮,০০০/-(আঠার হাজার) টাকা মাত্র ।


৩।  অদ্য ১৩ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৪ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার দর্শনা গ্রামের দর্শনা হল্ট এলাকা হতে ১২৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫০,৪০০/-(পঞ্চাশ হাজার চারশত) টাকা মাত্র।




৪।   অদ্য ১৩ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৩ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার উথলী গ্রামের উথলী মোড় হতে ০১জন অজ্ঞাত আসামীসহ ৭২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল, ০১টি টাটা পিক-আপ এবং ০৮টি ভারতীয় প্লাষ্টিকের ড্রাম আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৮,০০,০০০/-(আঠার লক্ষ) টাকা মাত্র।


৫।  উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১৯,২৮,৪০০/-(ঊনিশ লক্ষ আটাশ হাজার চারশত) টাকা মাত্র।