"দেশের শ্রেষ্ঠ সন্তানদের অবদান চিরকাল স্মরণ করব এবং তাদের স্বপ্নের দেশ গঠনে আত্ননিয়োগ করব" এই প্রত্যয়কে ধারণ করে পালিত হয়েছে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রঊফ এর ৪৪তম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে ২০ এপ্রিল ২০১৫ তারিখে ফরিদপুরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রঊফ এর নিজ গ্রাম ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের রউফনগরে তার স্মৃতি জাদুঘরে ও গ্রান্থাগার চত্বরে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান এর সাভপতিত্বে আলোচনা সভা ও দোয়া মহফিলের আয়োজন করা হয়। উক্ত মৃত্যু বার্ষিকীতে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ এবং ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ দানিয়াল রাব্বি। এছাড়া ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পক্ষ হতে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রঊফ এর পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়।


