Pages

Thursday, April 23, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযানঃ ২৪ এপ্রিল ২০১৫



১।   গত ২৩ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কুতুবপুর গ্রামের কুতুবপুর হাই স্কুল মাঠ হতে ১২০০০টি ভারতীয় ডেক্স আর্ম হাসন ট্যাবলেট, ৮০০০টি ভারতীয় সাইপ্রোডেপ্টা ডাইন ট্যাবলট এবং ১৪৫০টি অনাগ্রা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,৪৩,৫০০/-(দুই লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশত) টাকা মাত্র । 

২। গত ২৩ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৮ টা ১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মানিকপুর গ্রামের মানিকপুর মাঠ হতে ১১৮ বো তল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৭,২০০/-(সাতচল্লিশ হাজার দুইশত) টাকা মাত্র।    
       
৩।  উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২,৯০,৭০০/-(দুই লক্ষ নব্বই হাজার সাতশত) টাকা মাত্র।