Pages

Thursday, January 26, 2017

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ২৬ জানুয়ারি ২০১৭



অদ্য ২৬ জানুয়ারি ২০১৭ তারিখ বিকাল আনুমানিক ০৪টা হতে ০৪টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ শৈলমারী বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য শৈলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শৈলমারী বাজার মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন শৈলমারী বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রহমান। বর্ণিত সভায় মোঃ আক্তার হোসেন ইউপি সদস্য, মোঃ মনিরুল ইসলাম সহকারী শিক্ষক শৈলমারী হাইস্কুল এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৮০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।