১। অদ্য ১৪
জানুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কুতুবপুর গ্রামের কুতুবপুর
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পার্শ্বে হতে ০১ জন আসামীসহ(মোঃ সোহেল রানা (৩০),
পিতা-মোঃ তেতুল, গ্রাম-মুন্সিপুর, পোষ্ট-পীরপুরকুল্লা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা)
২,০০০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬,০০,০০০/-(ছয়
লক্ষ) টাকা মাত্র। এছাড়াও পলাতক আসামী ০২ জন (মোঃ কুদ্দুস বাঙ্গাল (৪৫), পিতা-আয়ুব
বাঙ্গাল, গ্রাম-কুতুবপুর, এবং মোঃ বাবু (৪০), পিতা-মোঃ আকবর আলী, গ্রাম-হুদাপাড়া,
উভয়ের থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায়
সোপর্দ করতঃ হাবিলদার মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে বর্ণিত আসামীদের বিরুদ্ধে মামলা
দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর- ১২ তারিখ ১৪ জানুয়ারি ২০১৭।
২। অদ্য ১৪
জানুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রহিম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ফুলবাড়ী গ্রামের ফুলবাড়ী
মাঠ নামক স্থান হতে ৩০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৫,০০০/-(পঁয়তাল্লিশ
হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ১৪
জানুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ খলিলুর রহমান সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের
ঈশ্বরচন্দ্রপুর মাঠ নামক স্থান হতে ৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়,
যার আনুমানিক মূ্ল্য ১৮,৮০০/-(আটার হাজার আটশত) টাকা মাত্র।


