অদ্য ২৪ জানুয়ারি
২০১৭ তারিখ বিকাল আনুমানিক ০৪টা হতে ০৪টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের অধীনস্থ ফুলবাড়ী বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার,
মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে
প্রেষণা প্রদানের জন্য ফুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বুচিতলা তিন রাস্তার
মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা
সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন ফুলবাড়ী বিওপি কমান্ডার
নায়েব সুবেদার মোঃ শাহ আলম। বর্ণিত সভায় মোঃ হারুন অর রশিদ ৬ নং ওর্য়াড কুড়ালগাছী এবং
অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৬০ জন স্থানীয়
গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
