Pages

Thursday, January 12, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৩ জানুয়ারি ২০১৭



১।   অদ্য ১৩ জানুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার জীবননগর পাকা রাস্তা নামক স্থান হতে ০৩ টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৮০,০০০/-(এক লক্ষ আশি হাজার) টাকা মাত্র।




২।   অদ্য ১৩ জানুয়ারি ২০১৭ তারিখ সকাল আনুমানিক ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার কালিগঞ্জ পাকা রাস্তা নামক স্থান হতে ৯৫ টি হুন্ডার হেড লাইট, ১৫০ জোড়া হুন্ডার ব্রেক সু এবং ০৫ টি লোহা কাঠের টুকরা (১২৪ কেজি) আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩,৩৯,০০০/-(তিন লক্ষ উনচল্লিশ হাজার) টাকা মাত্র।


৩।   উপরে আটককৃত ০৩ টি গরু, ৯৫ টি হুন্ডার হেড লাইট, ১৫০ জোড়া হুন্ডার ব্রেক সু এবং ০৫ টি লোহা কাঠের টুকরা (১২৪ কেজি) এর সর্বমোট মূল্য ৫,১৯,০০০/-(পাঁচ লক্ষ উনিশ হাজার)  টাকা মাত্র।