Pages

Sunday, January 15, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৬ জানুয়ারি ২০১৭



১।   অদ্য ১৬ জানুয়ারি ২০১৭ তারিখ ভোর আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার উর্দ্ধনগর গ্রামের উর্দ্ধনগর ইট ভাটার পার্শ্বে হতে ২১২ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৪০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৪৪,৮০০/-(এক চুয়াল্লিশ হাজার হাজার আটশত) টাকা মাত্র।


২।   অদ্য ১৬ জানুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মঞ্জুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর মাঠ নামক স্থান হতে ১২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা মাত্র।


৩।   অদ্য ১৬ জানুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়পুর গ্রামের জয়পুর মাঠ নামক স্থান হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭৫,০০০/-(পচাঁত্তর হাজার) টাকা মাত্র।


৪।   উপরে আটককৃত ৩৩৭ বোতল ফেন্সিডিল এবং ৯০ বোতল মদ এর সর্বমোট মূল্য ২,৬৯,৮০০/-(দুই লক্ষ উনসত্তর হাজার আটশত) টাকা মাত্র।