১। অদ্য ২৮ জানুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১
টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল
কমান্ডার নায়েব সুবেদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার আকন্দবাড়িয়া গ্রামের নতুনপাড়া মাঠ হতে ৬০২ বোতল ভারতীয় ফেন্সিডিল
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২,৪০,৮০০/-(দুই লক্ষ চল্লিশ হাজার আটশত)
টাকা মাত্র।
২। অদ্য ২৮ জানুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ মোরশেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার জীবননগর থানার শিংনগর গ্রামের শিংনগর লেবুবাগান নামক স্থান হতে ২৩১ বোতল ভারতীয়
ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৯২,৪০০/-(বিরানব্বই হাজার চারশত)
টাকা মাত্র।
৩। অদ্য ২৮ জানুয়ারি ২০১৭ তারিখ সকাল আনুমানিক
০৬টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
জীবননগর থানার মানিকপুর গ্রামের মানিকপুর মাঠ নামক স্থান হতে ৭১ বোতল ভারতীয়
ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৮,৪০০/-(আটাশ হাজার চারশত)
টাকা মাত্র।
৪। অদ্য ২৮ জানুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ইছাখালী বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর
জেলার মেহেরপুর থানার ইছাখালী গ্রামের ইছাখালী মাঠ নামক স্থান হতে ৪২ বোতল ভারতীয়
ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৬,৮০০/-(ষোল হাজার আটশত) টাকা
মাত্র।
৫। অদ্য ২৮ জানুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক
০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ নামক স্থান হতে ৪৬ বোতল ভারতীয়
ফেন্সিডিল এবং ০৪ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৪,৪০০/-(চব্বিশ
হাজার চারশত) টাকা মাত্র।
৬। অদ্য ২৮ জানুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক
০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর নামক স্থান হতে ০২ টি গরু আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা মাত্র।
৭। উপরের আটককৃত ৯৯২ বোতল ফেন্সিডিল, ০৪ বোতল মদ এবং
০২ টি গরু এর সর্বমোট মূল্য ৪,৫২,৮০০/-(চার লক্ষ বায়ান্ন হাজার আটশত) টাকা মাত্র।





