১। গত ২৪ জানুয়ারি ২০১৭ তারিখ বিকাল আনুমানিক ০৪
টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল
কমান্ডার নায়েব সুবেদার মোঃ খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর মাঠ হতে
০১ জন আসামীসহ (মোঃ শহিদুল ইসলাম(৫০), পিতা-মোঃ আবু তাহের গ্রাম-ঈশ্বরচন্দ্রপুর,
থানা-দামুড়হুদা, চুয়াডাংগা) ২৪ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূ্ল্য ৯,৬০০/-(নয় হাজার ছয়শত) টাকা মাত্র। আটককৃত ফেন্সিডিলসহ আসামীকে দামুড়হুদা
থানায় সোপর্দ করতঃ নায়েব সুবেদার মোঃ খায়রুল ইসলাম বাদী হয়ে বর্ণিত আসামীর
বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।যার মামলা নম্বর ২৭ তারিখ ২৪ জানুয়ারি ২০১৭।
২। অদ্য ২৫ জানুয়ারি ২০১৭ তারিখ সকাল আনুমানিক ০৯
টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর
বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আসানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
চুয়াডাংগা জেলার চুয়াডাংগা সদর থানার আকন্দবাড়ীয়া গ্রামের আকন্দবাড়ীয়া নামক স্থান
(সবুর মিয়ার বাড়ী) হতে ৫৯ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৩,৬০০/-(তেইশ
হাজার ছয়শত) টাকা মাত্র। এব্যাপারে মোঃ সবুর মিয়া (৪০), পিতা-মৃত জান মোহাম্মদ,
গ্রাম-আকন্দবাড়ীয়া, থানা+জেলা-চুয়াডাংগাকে পলাতক আসামী করে হাবিলদার মোঃ আসানুল হক
বাদী হয়ে বর্ণিত আসামীর বিরুদ্ধে চুয়াডাংগা সদর থানায় মামলা দায়ের করা হচ্ছে।
৩। অদ্য ২৫ জানুয়ারি ২০১৭ তারিখ সকাল আনুমানিক ১১টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার জীবননগর থানার জীবননগর পাকা রাস্তা নামক স্থান হতে ৮০০ প্যাকেট ভারতীয় পাতার
বিড়ি আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৬,০০০/-(ষোল হাজার) টাকা মাত্র।
৪। উপরের আটককৃত ৮৩ বোতল ফেন্সিডিল এবং ৮০০ প্যাকেট
পাতার বিড়ি এর সর্বমোট মূল্য ৪৯,২০০/-(উনপঞ্চাশ হাজার দুইশত) টাকা মাত্র।


