অদ্য ১০ জানুয়ারি
২০১৭ তারিখ বিকাল আনুমানিক ০৪টা হতে ০৪টা ৩০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের অধীনস্থ বারাদি বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক
পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা
প্রদানের জন্য বারাদি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বারাদি সরকারী প্রাথমিক বিদ্যালয়
মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা
সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন বারাদি বিওপি কমান্ডার নায়েব
সুবেদার মোঃ তোতা মিয়া । বর্ণিত সভায় মোঃ আশিক ইকবাল মেম্বার মদা পারকেষ্টপুর ইউপি
এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ১০০ জন
স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।