Pages

Monday, January 23, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৩ জানুয়ারি ২০১৭



১।   অদ্য ২৩ জানুয়ারি ২০১৭ তারিখ দুপুর আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মনোহরপুর গ্রামের মনোহরপুর পাকা রাস্তার উপর হতে ০২ জন আসামীসহ (মোঃ শরিফুল ইসলাম(৫৫), পিতা-মৃত আব্দুল মজিদ এবং মোঃ ফজলুল হক(৫৬), পিতা-মৃত ইব্রাহিম মন্ডল উভয়ের গ্রাম-ধোপাখালী, থানা-জীবননগর, চুয়াডাংগা) ৯১ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৬,৪০০/-(ছত্রিশ হাজার চারশত) টাকা মাত্র। আটককৃত ফেন্সিডিলসহ আসামীদেরকে জীবননগর থানায় সোপর্দ করতঃ হাবিলদার মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে বর্ণিত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।


২।   অদ্য ২৩ জানুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মাসুম মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ছটাংগা গ্রামের ছটাংগা মাঠ হতে ২০০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬,০০,০০০/-(ছয় লক্ষ) টাকা মাত্র।


৩।   অদ্য ২৩ জানুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আহসানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মানিকপুর গ্রামের মানিকপুর মাঠ হতে ২৩৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৯৫,৬০০/-(পঁচানব্বই হাজার ছয়শত) টাকা মাত্র।


৪।   অদ্য ২৩ জানুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২ টা ২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ছোট বলদিয়া গ্রামের ছোট বলদিয়া মাঠ হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭৫,০০০/-(পঁচাত্তর হাজার) টাকা মাত্র।


৫।   অদ্য ২৩ জানুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২ টা ৫০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা নদীর পার হতে ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৮,৮০০/-(আটাশ হাজার আটশত) টাকা মাত্র।


৬।   অদ্য ২৩ জানুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক বিরেন্দ্র নাথ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বাবলাতলা গ্রামের বাবলাতলা মাঠ হতে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৯,২০০/-(উনিশ হাজার দুইশত) টাকা মাত্র।


৭।   উপরের আটককৃত ২০০০ পিস ইয়াবা, ৪৫০ বোতল ফেন্সিডিল এবং ৫০ বোতল  মদ এর সর্বমোট মূল্য ৮,৫৫,০০০/-(আট লক্ষ পঞ্চান্ন হাজার)টাকা মাত্র।