১। অদ্য ২৭ জানুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২ টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল
কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসলাম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামের চাকুলিয়া মাঠ হতে ৫০ বোতল ভারতীয়
মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭৫,০০০/-(পঁচাত্তর হাজার) টাকা মাত্র।
২। অদ্য ২৭ জানুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩
টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া
বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ বাবর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া মাঠ নামক স্থান হতে ২০
বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩০,০০০/-(ত্রিশ হাজার)
টাকা মাত্র।
৩। উপরের আটককৃত ৭০ বোতল মদ এর সর্বমোট মূল্য ১,০৫,০০০/-(এক
লক্ষ পাঁচ হাজার) টাকা মাত্র।

