১। অদ্য ১৯ জানুয়ারি ২০১৭ তারিখ আনুমানিক সকাল ১০টা
হতে ১০টা ৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের দশর্না বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৭৬ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়ডাংগা জেলার দামুড়হুদা থানার আইসিপি
নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন দশর্না কোম্পানী কমান্ডার সুবেদার
মোঃ তোফাজ্জল হোসেন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ
ব্যাটালিয়নের গেদে ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর দীপক কুমার ।
২। অদ্য ১৯ জানুয়ারি ২০১৭ তারিখ
আনুমানিক সকাল ১০টা ৩০ মিনিট হতে ১১টা পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির
দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭৮/৭-আর এর নিকট শুন্য রেখা বরাবর চুয়ডাংগা জেলার দামুড়হুদা
থানার বাবলাতলা নদীর পাড় নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা
বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন সুলতানপুর বিওপি কমান্ডার
নায়েব সুবেদার মোঃ আমিরুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩
বিএসএফ ব্যাটালিয়নের হালদার পাড়া ক্যাম্প কমান্ডার এসআই মদন লাল।
৩। অদ্য ১৯ জানুয়ারি ২০১৭ তারিখ
আনুমানিক সকাল ১১টা হতে ১১টা ৩০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির
দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৮৫/২৪-টি এর নিকট শুন্য রেখা বরাবর চুয়ডাংগা জেলার
দামুড়হুদা থানার ফুলবাড়ী নদীরপাড় নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার
পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন ফুলবাড়ী
বিওপি কমান্ডার সুবেদার মোঃ শাহআলম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩
বিএসএফ ব্যাটালিয়নের হরেন্দ্রপুর ক্যাম্প কমান্ডার এসআই সামান্দ্রা প্রসাদ ।
৪। উপরে উল্লেখিত পতাকা বৈঠক
সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া
না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার
না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে
শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।