Pages

Friday, January 20, 2017

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ২০ জানুয়ারি ২০১৭



১।    অদ্য ২০ জানুয়ারি ২০১৭ তারিখ আনুমানিক সকাল ১০টা ৩০ মিনিট হতে ১১টা ১০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৯৬ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়ডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মুন্সিপুর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ জাহাঙ্গীর আলম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের গোংড়া ক্যাম্প কমান্ডার এসআই আনজানি কুমার।


২।   অদ্য ২০ জানুয়ারি ২০১৭ তারিখ আনুমানিক বিকাল ০৩টা ৩০ মিনিট হতে ০৪টা ১০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১০৩/১-এস এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর থানার কাকমারী বিল নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন আনন্দবাস বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুস সালাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের ডাকুদা ক্যাম্প কমান্ডার এসআই প্রেম সিং।

৩।  উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।