Pages

Monday, January 9, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১০ জানুয়ারি ২০১৭



১।   অদ্য ১০ জানুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ জাহিদ শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার বাজিতপুর গ্রামের বাজিতপুর খালপাড়া নামক স্থান হতে ০১ জন আসামীসহ(মোঃ ওয়াশিম হোসেন (৩০), পিতা-মোঃ কাদের আলী, গ্রাম-বাজিতপুর, পোষ্ট-গোভিপুর, থানা-মেহেরপুর সদর, জেলা-মেহেরপুর) ০২ বোতল ফেন্সিডিল, ০১ টি কাশার থালা এবং ০১ টি চার্জার লাইট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৪০০/-(এক হাজার চারশত) টাকা মাত্র। আটককৃত মালামাল আসামীসহ মেহেরপুর সদর থানায় সোপর্দ করতঃ নায়েব সুবেদার মোঃ জাহিদ শিকদার বাদী হয়ে বর্ণিত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।
২।   অদ্য ১০ জানুয়ারি ২০১৭ তারিখ ভোর আনুমানিক ০৫টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল বারেক  সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঠাকুরপুর গ্রামের ঠাকুরপুযর মাঠ নামক স্থান হতে ৪৮ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭২,০০০/-(বাহাত্তর হাজার) টাকা মাত্র।
৩।   উপরে আটককৃত ৪৮ বোতল মদ, ০২ বোতল ফেন্সিডিল, ০১ টি কাশার থালা এবং ০১ টি চার্জার লাইট এর সর্বমোট মূল্য ৭৩,৪০০/-(তিহাত্তর হাজার চারশত) টাকা মাত্র।