১। অদ্য ২৭ জানুয়ারি ২০১৭ তারিখ আনুমানিক সকাল ১০টা
হতে ১০টা ৩০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৭৮/৭-আর এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার
বাবলাতলা মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন সুলতানপুর বিওপি কমান্ডার
নায়েব সুবেদার মোঃ আমিরুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩
বিএসএফ ব্যাটালিয়নের হরেন্দ্রপুর ক্যাম্প কমান্ডার এসআই মদন লাল।
২। অদ্য ২৭ জানুয়ারি ২০১৭ তারিখ
আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর
বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৮৬ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার চাকুলিয়া মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে
পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরপুর বিওপি
কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসলাম উদ্দিন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব
দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের মালুয়াপাড়া ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর গোকুল চক্রবর্তী।
৩। অদ্য ২৭ জানুয়ারি ২০১৭ তারিখ
আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের দশনা
বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭৬ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার আইসিপি নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে
পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন দশনা কোম্পানী
কমান্ডার সুবেদার মোঃ তোফাজ্জল হোসেন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩
বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর দীপক কুমার।
৪। অদ্য ২৭ জানুয়ারি ২০১৭ তারিখ
আনুমানিক বিকাল ০৪টা হতে ০৪টা ৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের বুড়িপোতা
বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১১৬ এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার
মেহেরপুর সদর থানার খালপাড় নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে
পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন বুড়িপোতা বিওপি
কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৫
বিএসএফ ব্যাটালিয়নের নাটনা ক্যাম্প কমান্ডার এসআই নরেশ কুমার।
৫। অদ্য ২৭ জানুয়ারি ২০১৭ তারিখ
আনুমানিক বিকাল ০৪টা ৩০ মিনিট হতে ০৫টা ১০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড
ব্যাটালিয়নের শৈলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১২৫/৫-এস এর নিকট
শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার শৈলমারী বেলতলা নামক স্থানে
বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে
বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন শৈলমারী বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আলী হোসেন এবং
প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৫ বিএসএফ ব্যাটালিয়নের খাঞ্জিপুর ক্যাম্প
কমান্ডার ইন্সপেক্টর সিয়ার কুজুর।
৬। উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে
উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না
কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না
হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে
শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।




