অদ্য ০৭ জানুয়ারি
২০১৭ তারিখ বিকাল আনুমানিক ০৪টা হতে ০৪টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের অধীনস্থ জগন্নাথপুর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার,
মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে
প্রেষণা প্রদানের জন্য জগন্নাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় জয়নগর নামক স্থানে স্থানীয়
জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত
আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন জগন্নাথপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মনিরুল
ইসলাম । বর্ণিত সভায় এসএম আশা মালেক মেম্বার বাগোয়ান ইউপি এবং অন্যান্য গন্যমান্য
ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৪০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ
উপস্থিত ছিলেন।