Pages

Tuesday, January 17, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৮ জানুয়ারি ২০১৭



১।   অদ্য ১৮ জানুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসমাঈল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর সীমান্তের মেইন পিলার ৭৫ এবং ৭৬ এর মাঝামাঝি জয়নগর নামক স্থান হতে ১৬৫ পিচ ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড় আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৯,৯০,০০০/-(নয় লক্ষ নব্বই হাজার) টাকা মাত্র।


২।   অদ্য ১৮ জানুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ জাহিদ শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার বুড়িপোতা গ্রামের বুড়িপোতা বর্ডার পাড়া নামক স্থান হতে ২৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪০,৫০০/-(চল্লিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।


৩।   উপরে আটককৃত ১৬৫ পিচ বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ী এবং ২৭ বোতল মদ এর সর্বমোট মূল্য ১০,৩০,৫০০/-(দশ লক্ষ ত্রিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।