Pages

Monday, June 22, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৩ জুন ২০১৫



১।   অদ্য ২৩ জুন ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবনগর থানার গয়েশপুর গ্রামের গয়েশপুর পিচ মোড় পাকা রাস্তার উপর হতে ১০৬২৫৩ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ট্যাবলেট এবং ১৮১ পিস ভারতীয় ইনজেকশন আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২০,৯৭,১৭০/-(বিশ লক্ষ সাতানব্বই হাজার একশত সত্তর) টাকা মাত্র।

২।   অদ্য ২৩ জুন ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৩টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কুসুমপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পিপুলবাড়ীয়া গ্রামের পিপুলবাড়ীয়া মাঠ হতে ২৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৬,০০০/-(ছত্রিশ হাজার) টাকা মাত্র।
৩।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২১,৩৩,১৭০/-( একুশ লক্ষ তেত্রিশ হাজার একশত সত্তর) টাকা মাত্র।