১। অদ্য ১৩ জুন
২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৩টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সেলিম রেজা সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা
মাঠ হতে ১০১১ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪,০৪,৪০০/-(চার
লক্ষ চার হাজার চারশত) টাকা মাত্র ।
২। অদ্য ১৩ জুন
২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক কাজী হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার দর্শনা গ্রামের দর্শনা বাস
টার্মিনাল হতে ০১ জন আসামীসহ {মোছাঃ শিখা (২৬), স্বামী-আবুল কালাম, গ্রাম-আলমডাংগা
গোবিন্দপুর, পোষ্ট+থানা-আলমডাংগা, জেলা-চুয়াডাংগা} ২০ বোতল ভারতীয় মদ এবং ১১ বোতল
ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৪,৪০০/-(চৌত্রিশ হাজার
চারশত) টাকা মাত্র। আটককৃত আসামীকে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট, দামুড়হুদা
কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ২২ ‘ঘ’ ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতের
মাধ্যমে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড শাস্তি প্রদান করা হয়েছে, যার মোবাইল কোর্ট
মামলা নং ৩১/২০১৫ তারিখ ১৩ জুন ২০১৫।
৩। অদ্য ১৪ জুন
২০১৫ তারিখ আনুমানিক রাত ১২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মাহাবুব আলম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের আইসিপি এর নিকট
হতে ৬০ টি ভারতীয় থ্রি-পিচ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪,২০,০০০/-(চার
লক্ষ বিশ হাজার) টাকা মাত্র।
৪। অদ্য ১৪ জুন
২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের কুসুমপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ রুস্তম আলী সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পিপুলবাড়ীয়া গ্রামের পিপুলবাড়ীয়া
মাঠ হতে ৬০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯০,০০০/-(নব্বই
হাজার) টাকা মাত্র।
৫। অদ্য ১৪ জুন ২০১৫
তারিখ আনুমানিক সকাল ০৯ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলী হোসেন সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কার্পাসডাংগা গ্রামের মুচির
বটতলা হতে ২৫,০০০ টি ভারতীয় নিমুসিল ট্যাবলেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূল্য ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা মাত্র।
৬। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৯,৯৮,৮০০/-(নয় লক্ষ আটানব্বই হাজার আটশত)
টাকা মাত্র।




