Pages

Wednesday, June 24, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৫ জুন ২০১৫



১।   অদ্য ২৫ জুন ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আসানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবনগর থানার উথলী আমতলা গ্রামের উথলী আমতলা ইট ভাটার পার্শ্ব হতে ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৮,০০০/-(আটচল্লিশ হাজার) টাকা মাত্র।

২।   অদ্য ২৫ জুন ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার জীবননগর গ্রামের জীবননগর পাকা রাস্তার পার্শ্ব হতে ৬৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৭,৬০০/-(সাতাশ হাজার ছয়শত) টাকা মাত্র।
৩। অদ্য ২৫ জুন ২০১৫ তারিখ আনুমানিক রাত ১২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ কাজী শাহীন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোশালপুর গ্রামের খোশালপুর মাঠ হতে ২৩ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৪,৫০০/-(চৌত্রিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।
৪।   অদ্য ২৫ জুন ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেদেনীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আবু বক্কর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মেদেনীপুর গ্রামের দৌলতগঞ্জ আইসিপি হতে ৩০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৫,০০০/-(পঁয়তাল্লিশ হাজার) টাকা মাত্র।
৫। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,৫৫,১০০/-(এক লক্ষ পঞ্চান্ন হাজার একশত) টাকা মাত্র।