১। অদ্য ২০ জুন
২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদর মোঃ শাহ আলম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবনগর থানার নতুনপাড়া গ্রামের নতুনপাড়া
আমবাগান হতে ৪৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭২,০০০/-(বাহাত্তর
হাজার) টাকা মাত্র ।
২। অদ্য ২০ জুন
২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মেদেনীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ হামিদুল ইসলাম ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবনবনগর থানার মেদেনীপুর গ্রামের দৌলতগঞ্জ আইসিপি
হতে ২৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৬,০০০/-(ছত্রিশ
হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ২০ জুন
২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বেনীপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোসলেম উদ্দিন ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবনবনগর থানার নবদূর্গাপুর গ্রামের
নবদূর্গাপুর মাঠ হতে ১৬ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৪,০০০/-(চব্বিশ
হাজার) টাকা মাত্র।
৪। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,৩২,০০০/-(এক লক্ষ বত্রিশ হাজার) টাকা
মাত্র।
